Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অস্ত্র ধরে যুবকের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:18:46 am, Friday, 5 May 2023
  • 177 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে আরিফ হাওলাদার (৩০) নামের এক যুবকের দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (০৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার পাটরপাড়া এলাকায় ওই যুবকের বাড়ির সামনে থেকে ধরে একই এলাকার ইমরান খান নামের এক ব্যক্তির বাড়ির পাশের বাগানে নিয়ে যায়। সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে আরিফের দুই পা ভেঙ্গে দেওয়া হয়। এক পর্যায়ে আরিফের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে আরিফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (০৪ মে) সকালে সাত জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত আরিফের ভাই মোঃ শামীম হাসান। এই মামলায় আনোয়ার ওরফে আনো খান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ বলেন, দাউদ শেখ, আনোয়ার ওরফে আনো খানসহ কয়েকজন অস্ত্রের মুখে আমাকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে। বিনা অপরাধে আমার পা ভেঙ্গে দিল। আমি এর কঠিন শাস্তি চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পা ভেঙ্গে দেওয়ার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অস্ত্র ধরে যুবকের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

আপডেট টাইম : 12:18:46 am, Friday, 5 May 2023