Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সাবেক ভিপির কক্ষ থেকে নথিপত্র ও টাকা উদ্ধার

বাগেরহাটে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:47:26 am, Thursday, 5 September 2024
  • 146 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে আওয়ামীলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। বুধবার (০৪ আগস্ট) বিকেলে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদির বাড়িতে এই অভিযান চালানো হয়। এসময় তার বাসা তল্লাশী চালিয়ে একটি একনালা বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে বন্ধুকটিকে নিজেদের লাইসেন্স করা বন্ধুক হিসেবে দাবি করেন সরদার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা।

এদিকে ওই আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশকিছু টাকা জব্দ করে পুলিশ। কলেজ সংক্রান্ত একটি ব্যাংক চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশকিছু রশীদও উদ্ধার করা হয়।

অভিযানের সময়, জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদি, তার বড় ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান ও বাগেরহাট জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়েও জানাননি পরিবারের সদস্যরা।

এর আগে একই এলাকায় মোঃ সোহেল ওরফে কালা সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এসময় কালা সোহেল বাড়িতে ছিল না। যুবলীগ নেতা কালা সোহেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আনারুল হত্যা মামলার আসামী।
বাগেরহাটে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগের নেতার বাসা থেকে একটি বন্দুক ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার ছেলের কক্ষ থেকে বেশকিচু কাগজপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাবেক ভিপির কক্ষ থেকে নথিপত্র ও টাকা উদ্ধার

বাগেরহাটে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট টাইম : 07:47:26 am, Thursday, 5 September 2024