Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:54:20 pm, Tuesday, 20 June 2023
  • 148 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পুর্ব-সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ । গোপন সুত্রে খবর পেয়ে সোমবার দিনভর অভিযান চালিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্ব পাড় থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করে।এরা হলো- রেজাউল মুন্সি (৩২) ও ইসমাইল হোসেন (৩৫)। তারা বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা।এদের নিকট থেকে তিনটি দেশি তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের গুলি, দুটি রামদা, একটি হাতুড়িসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ সুপার কেএম আরিফুল হক সাংবাদিকদের বলেন, ২০২২ সালের ১২ ডিসেম্বর সুন্দরবনে মাছ শিকার করতে যাওয়া বেশ কয়েকজন জেলে মুক্তিপণের দাবিতে অপহ্নত হয়। এই সংবাদ পুলিশের কাছে আসার পর অপহ্নত জেলেদের উদ্ধার এবং অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে। সে অনুযায়ী ওই মাসের ২১ তারিখে অপহ্নত জেলেদের উদ্ধার করা হয় এবং তিনজন জলদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অন্য জড়িত জলদস্যুরা পালিয়ে যায়। ওই অপহণের ঘটনায় ৮ থেকে ৯ জন জড়িত ছিলো বলে পুলিশের তদন্তে উঠে আসে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দস্যুতার একটি মামলা করে। তখন থেকেই পুলিশ পালিয়ে থাকা অন্য জলদস্যুদের ধরতে তৎপর ছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার খুলনা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছে অস্ত্র গুলি রয়েছে বলে স্বীকার করে। পরে তাদের নিয়ে সুন্দরবনের গহীণের পাথুরিয়া নলবন থেকে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এই নিয়ে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে বাগেরহাটের অতিরক্তি পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসাদুজ্জামান, অতিরক্তি পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) রাসেলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু আটক

আপডেট টাইম : 06:54:20 pm, Tuesday, 20 June 2023