নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের রামপালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আট দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকাল থেকে রাত সাড়ে ১১ টা প্রর্যন্ত উপজেলার গিলাতলা সরকারি স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাশতলী, গিলাতলা, ফকিরহাট, বটিয়াঘাটা, ঝালকাঠি, ইসলামাবাদ যুবসংঘ, ডেমা, ভোজপাতিয়া স্থানের আটটি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় বাশতলি ইউনিয়ন পরিষদ দল গিলাতলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। দুই দলকে ট্রফি দেওয়া হয়।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, বাশতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম টুকু, জাহাঙ্গীর বাদশাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভীড় ছিল। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার প্রায় পাঁচ সহ¯্রাধিক মানুয় এই খেলা উপভোগ করেছেন। মুহুর মুহুর করো তালির মধ্য দিয়ে খেলোয়াড় দের উৎসাহ দিয়েছেন তারা। হৈ হুলোড়ে মাঠ কাপিয়েছেন শিশু কিশোররা।বাসতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এতো বড়ো অয়জনে খুশি স্থানীয়রা।
আব্দুল ছত্তার শেখ নামের এক বৃদ্ধ বলেন, একটা সময় ছিল প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো এখন আর হাডুডু খেলা তেমন দেখা যায় না। দীর্ঘ দিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড় দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে।আমরা চায় এমন হাডুডু খেলার আয়জন আবারো হোক।
মোহাম্মদ সাবুল মোল্লা নামের এক কিশোর বলেন ৮ দলের যে বিসাল আয়জন তা অনেক আকষনিয় ছিল ভালো ভালো খেলোয়াড়দের নৈপুণ্য দেখে অবাক হয়েছি।
সুজন মজুমদার নামের এক ব্যক্তি বলেন হাডুডু খেলা আামাদের ঐতিহ্য। এই খেলাকে বাচিয়ে রাখতে মাঝে মাঝে এমন আয়োজন প্রয়োজন।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
গিলাতলা ইউনিয়ন চ্যাম্পিয়ন
বাগেরহাটে আট দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 01:04:29 am, Wednesday, 25 January 2023
- 106 বার
জনপ্রিয় সংবাদ












