বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ভবনে এই সভা হয়। সভায়, বাগেরহাট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: শামিম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক মোঃ আশরাফ হোসেন (আশা) যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম, মোঃ আনোয়ার হোসেন (আনো) সদস্যগণ যথাক্রমে মিনা আনিসুর রহমান খোকন, মোঃ মিলন হাওলাদার, মোঃ কামরুল মল্লিক, মোঃ দুলাল, মোঃ জাকির হোসেন, মোঃ সাদ্দাম, মোঃ কাদের, মোঃ খোকন শেখসহ ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক মশিউর রহমান সেন্টু বলেন, আমরা আশাবাদী শ্রমিক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে। তারা শ্রমিক ইউনিয়নকে আরও ঢেলে সাজাতে কাজ করবে। নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে মালিক শ্রমিক ঐক্যের মাধ্যমে যাত্রী সেবার মান অক্ষুন্ন রাখার আহবান জানান।
শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক মুক্ত। কোন চাঁদা বাজি থাকবে না এই ইউনিয়নে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
এ সময় বক্তারা নবগঠিত এই সংগঠনের নেতৃবৃন্দকে শ্রমিকদের সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে চলার আহবান জানান।
Md.Liton 











