Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আমের ক্যারেট থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:17:59 pm, Sunday, 13 July 2025
  • 79 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে ২০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুলাই) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।

রোববার (১৩ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামের একটি বাসে অভিযান চালিয়ে বক্সের ভেতরে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতরে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা বিক্রেতা কালাম হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আমের ক্যারেট থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট টাইম : 08:17:59 pm, Sunday, 13 July 2025