Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সংবাদ সম্মেলন

বাগেরহাটে আ.লীগ সভাপতিকে লাঞ্চিত !

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:36:10 pm, Saturday, 14 January 2023
  • 123 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মামলার বাদী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদারকে (৭০) লাঞ্চিত করেছে আসামী পক্ষ। চিহ্নিত সন্ত্রাসীরা মামলা তুলে না নেয়ায় বাদীকে অশ্লীল ভাবে লাঞ্চিত করেছে এমন অভিযোগের বিচার দাবি করে শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেন প্রবীন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন।

মোরেলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বহরবুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তার এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাদাঁবাজ মাসুদ হাওলাদার, সুমন শেখ, জহির মল্লিকের অত্যাচারে এলাকার শিক্ষিত সম্মানি নিরীহ শ্রেণীর লোকজন জিম্মি হয়ে রয়েছে। প্রতিপক্ষ মাসুদ তার কাছে চাঁদা দাবি করতো চাঁদা আদায়সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করলে তিনি বাদী হয়ে তিন বছর আগে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি মাসুদ হাওলাদার দীর্ঘদিন যাবত হাজতবাস করে জামিনে মুক্তি পেয়ে মামলা প্রত্যাহারের জন্য অন্যান্য আসামিদের নিয়ে সম্মিলিতভাবে বিভিন্ন সময় তাকে নানাভাবে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ১১ জানুয়ারি তিনি উপজেলার স্থানীয় ফুলহাতা বাজারে গেলে আসামি মাসুদ হাওলাদার, সুমন শেখ ও জহির মল্লিক ওই বাজারে তার গতিরোধ করে অশ্লীল গালিগালাজ করতো জীবন নাশের হুমকি দেয়। এক পর্যায় প্রকাশ্য রাস্তায় তার পরিধেয় লুঙ্গি খুলে ফেলে অশালিনভাবে লাঞ্চিত করাসহ বিভিন্নভাবে নাজেহাল করে এবং মামলা তুলে না নিলে হত্যা করবে বলেও হুমকি দেয়। এ ঘটনার পরের দিন থানায় সাধারণ ডায়রী করলে প্রতিপক্ষ তার ওপর আরো ক্ষিপ্ত হয়ে খুন-জখম করবে মর্মে অব্যাহত হুমকি দিচ্ছে । ন্যাক্কারজনক এ ঘটনার সুবিচার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ মাসুদ হাওলাদার অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংবাদ সম্মেলন

বাগেরহাটে আ.লীগ সভাপতিকে লাঞ্চিত !

আপডেট টাইম : 06:36:10 pm, Saturday, 14 January 2023