বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাদক ও নারী কেলেংকারীর ঘটনা নিয়ে জনতার হাতে মার খেয়ে এখন ঘটনা ভিন্ন দিকে নিতে ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। এমনকি জনতার মারখেয়ে নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে হয়রারি করছে। আবার মামলার আসামিরা জামিনে আসলেও তাদেরকে মিথ্যা কাল্পনিক অভিযোগ উত্থাপন করে কুৎসা রটাচ্ছে।এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কচুয়া উপজেলা ধোপাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমাউন মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলা হয়, এলাকার রেজউল করিম ওরফে রেজা মেম্বর দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ সন্ত্রাসী বাহিনী করে এলাকাবাসীকে অতিষ্ট করে তোলে। গেলো ইউপি নির্বাচনে প্রভাব খাটিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয় এবং এলাকায় মাদক, জুয়াসহ নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। তার বিপক্ষের লোকদের একের পর এক মারপিট করতে থাকে। এতে অতিষ্ঠ এলাকাবাসী গত ৪ ফেব্রুয়ার স্থানীয় দেপাড়া বাজার ব্রীজের কাছে ফেলে গণপিটুনী দেয়। আর এই গণপিটুনিকে ইস্যু করে রেজা মেম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। এমন কি আমাদের দলে মধ্যে গ্রুপিং করছে। তাকে গণপিটুনির ঘটনায় ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যানের জড়িত থাকার কথা উল্লেখ করে রেজা মেম্বরের বাহীনি সদস্য তার দূর সম্পর্কের ভাইপোকে দিয়ে বাগেরহাটে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবারহ করেছে।
উল্লেখ্য, এর আগে রেজা মেম্বর বাহিনীর কাছ থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ প্রচুর পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করে। তাই আমরা উপায়ন্তর না পেয়ে এ ঘটনায় আমাদের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের হস্তক্ষেপ কামনা করে এই সংবাদ সম্মেলন করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রেজা মেম্বর বাহিনীর দ্বারা নির্যাতিত বেনজির হাওলাদার, রাজু মোল্লা, জাহিদুল ও জমিসসহ এলাকার প্রায় অর্ধশত গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মেম্বর রেজাউল করিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে তার ভাতিজা লুৎফর রহমান বলেন, গেলো ইউপি নির্বাচনের জের ধরে ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা আমার চাচাকে মারপিট করেছে।
এ বিষয়ে ধোপাখালী ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, এলাকাবাসী অতিষ্ট হয়ে রেজা মেম্বর কে গনপিটুনি দিয়েছে। এখন সে তার নির্বাচনে যারা প্রতিপক্ষ ছিল তাদেরকে আসামী করে মামলা করে হয়রানি করছে। আমার জানামতে যাদের আসামি করা হয়েছে তারা কেহই রেজা মেম্বরকে মারপিটের ঘটনায় ছিলো না।
Md.Liton 











