Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:46:14 pm, Thursday, 21 April 2022
  • 166 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেলের সভাপতিত্বে সেমিনারে, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় দেবনাথ, বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌসী আনসারী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, উপকূলীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী, কচুয়া উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির ইব্রাহীম আমানী, কেবি বাজার মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আবেদ আলীসহ ইলিশ আহরণকারী জেলে, আড়ৎদার, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও গনমাধ্যমকর্মীসহ ১৫০ জন সেমিনারে অংশ নেন।
সেমিনারে সমুদ্রে মাছ আহরণকারী জেলে, আড়ৎদার, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও গনমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে, বঙ্গোপসাগরসহ সাগরের সাথে সংযুক্ত নদ-নদীতে প্রজনন মৌসুমে ইলিশ আহরণে ৬৫ দিনের অবরোধ, ২২ দিনের জাটকা ইলিশ নিধন প্রতিরোধ কার্যকর করা, প্রকৃত জেলেদের মৎস্য কার্ড প্রদান করা, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের সরকারী প্রনোদনা ৪০ কেজি চাউল চাহিদার তুলনায় কমসহ বিভন্ন সমস্যা ও ইলিশ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

আপডেট টাইম : 07:46:14 pm, Thursday, 21 April 2022