Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ঈদের প্রধান জামায়াত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:37:10 am, Friday, 21 April 2023
  • 167 বার

বাগেরহাটে ঈদের প্রধান জামায়াত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:প্রতিবারের মত এবারও বাগেরহাটে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে ঐতিহ্যবাহী ষাটগুম্বুজ মসজিদে। মুসল্লিদের আধিক্যের কারণে এই মসজিদে এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭. ৩০ মিনিটে , দ্বিতীয় জামাত ৮টায় এবং সর্বশেষ জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
ষাটগুম্বুজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
এছাড়া শহরের প্রধান প্রধান সড়কে ঈদ মোবারক লিখিত প্ল্যাকার্ড ও ব্যানার স্থাপন করবে স্থানীয় জন প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু সদন, হাসপাতাল ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হবে। বিশেষ সরকারি ভবনে আলোকসজ্জা করতেও বলেছে ঈদ উদযাপন প্রস্তুতি কমিটি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ঈদের প্রধান জামায়াত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে

আপডেট টাইম : 01:37:10 am, Friday, 21 April 2023