Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে উদ্বোধনের আগেই জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মৎস্য অধিদপ্তরের পন্টুন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:53:10 pm, Saturday, 15 November 2025
  • 62 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে উদ্বোধনের আগেই গম বোঝাই কার্গো জাহাজ এমভি সানভি জারিফের ধাক্কায় মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে দড়াটানা সেতু সংলগ্ন এলাকায় নোঙ্গর করা জাহাজটির দড়ি ছিড়ে পন্টুনে ধাক্কা লাগে। এতে পন্টুনের পিলার, কনক্রিটের বেজমেন্ট, স্টিলের পাথওয়ে এবং পন্টুনে থাকা স্পিডবোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কার্গো জাহাজের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি। পন্টুনে ধাক্কা দেওয়া জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকার দিজে শিপিং লিঃ। তবে এ বিষয়ে কথা বলার জন্য জাহাজের কাউকে পাওয়া যায়নি।

ধাক্কা লাগার সময় পন্টুনে অবস্থান করা নৈশ প্রহরী সরওয়ার গাজী জানান, পন্টুনের সংলগ্ন শহর রক্ষা বাঁধেরর পাশে থাকা একটি নারকেল গাছ, সজিনা গাছ ও পন্টুনের একটি পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল গম বোঝাই কার্গোজাহাজটি। দড়াটানা নদীতে ভাটার সময় জাহাজের দড়ি ছিড়ে নারকেল গাছ ও সজিনা গাছ উপড়ে যায়। জাহাজটি পন্টুনে ধাক্কা দেয়, এতে বিকট শব্দের সৃষ্টি হয়। পন্টুন ও স্পিডবোটের অনেক ক্ষতি হয়।

স্থানীয় মহিদুল নামের এক ব্যক্তি বলেন, রাতে অনেক জোরে শব্দ টের পেয়েছি। সকালে এসে দেখি পন্টুন ভাঙা। আর জাহাজটি মাঝ নদীতে বাঁধা। এত সহজে এই পন্টুন যদি ভেঙে যায়, তাহলে এটা দীর্ঘদিন থাকবে কিভাবে।

বাগেরহাট জেলা মৎস্য অফিসার (অঃদাঃ) রাজ কুমার বিশ্বাস জানান, পন্টুনের ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য কনসালটেন্টরা পরিদর্শন করেছেন। জাহাজটির বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ সংস্কারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

জানা যায়, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অধীনে বাগেরহাটের দড়াটানা সেতু ও কেবি বাজারের মাঝামাঝি স্থানে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে এই পন্টুন নির্মাণ করে মৎস্য অধিদপ্তর। চলতি বছরের প্রথম দিকে নির্মাণ কাজ শেষ হলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও পন্টুন ও স্পিড বোট বুঝে নেয়নি মৎস্য অধিদপ্তর। ক্রয় ও নির্মাণ প্রক্রিয়া ঢাকা প্রকল্প কার্যালয় থেকে হওয়ায় স্পিডবোটের মূল্য জানাতে পারেনি জেলা মৎস্য বিভাগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে উদ্বোধনের আগেই জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মৎস্য অধিদপ্তরের পন্টুন

আপডেট টাইম : 04:53:10 pm, Saturday, 15 November 2025