বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলায় সাধারণ মানুষের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত চুরির ধারাবাহিকতায় বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক রাতে দুই বাড়িতে সিঁধেল চুরি হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মালিয়া গ্রামের হাসান হাওলাদার ও পার্শ্ববর্তী দক্ষিণ রাজাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ মিস্ত্রির বাড়িতে চোরেরা সিঁদ কাটে। চোরে গৌরাঙ্গ মিস্ত্রির ঘুমন্ত স্ত্রী অনামিকা রানী মিস্ত্রির গলার সোনার চেইন এবং হাসান হাওলাদারের ভাগ্নী লিমা বেগমের গলার সেনার চেইন ছিনিয়ে নেয় । এ সময় তারা ঘুম থেকে জেগে উঠে ডাক চিৎকার দিলে চোর পালিয়ে যায়।
শিক্ষক গৌরাঙ্গ মিস্ত্রি বলেন, মালিয়া রাজাপুর গ্রামের মানুষের মাঝে দীর্ঘদিন ধরে চোর আতঙ্ক বিরাজ করছে। মানুষ রাতে ঠিক মতো ঘুমাতে পারেনা। গত ৭ সেপ্টেম্বর রাতে মালিয়া গ্রামের আবজাল হাওলাদার, ওহাব হাওলাদার, মতিয়ার রহমান ও হারেজ খানের বাড়িতে সিঁদ কেটে চুরি হয়। চোরেরা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন মাল চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, চুরিবন্ধসহ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে বাগেরহাট পৌরশহরের হরিসভা মন্দির কমিটির সভাপতি লিটন সরকারের বাসায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ চুরি সংঘঠিত হয়েছে। শারদীয় দূগা উৎসবের জন্য আইন-শৃঙ্খলা বাহীনির জোর তৎপরতার মধ্যেও এ চুরির ঘটনায় গোটা বাগেরহাট জেলাব্যাপী চোর আতঙ্ক বিরাজ করছে বলে জনশ্রুতি উঠেছে।
Md.Liton 











