Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে এক রাতে ব্যাংক ও গোয়াল থেকে গরু চুরি

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:29:23 am, Thursday, 30 November 2023
  • 142 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা ও স্বর্ণালংকার এবং চিতলমারী উপজেলায় কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়েছে।বুধবার (২৯ নভেম্বর) এক রাতে পৃথক দুইটি চুরির ঘটনায় উপজেলায় চোর আতঙ্ক বিরাজ করছে।

চিতলামারী উপজেলার বড়বাড়ীয়া পোদ্দার পাড়া গ্রামের কৃষক কালাম কাজীর গোয়াল থেকে চারটি গরু চুরির বিষয়ে কালাম কাজী জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যার আগে গরুগুলোকে পানি ও খাবার খাইয়ে গোয়ালে তালাবদ্ধ করে রাখি। চোর আতঙ্কের কারণে প্রতি রাতেই ১০/১১ টার দিকে ঘুমাতে যাওয়ার আগে গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখে আসি। আবার সকালে উঠে গরুগুলোকে খাবার দেই। এদিন সকালে খাবার দিতে গিয়ে দেখি গোয়ালের তালা ভাঙ্গা এবং গরুগুলো নাই। দ্রুত গরুর সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে গরু না পেয়ে চিতলমারী থানা পুলিশকে জানাই। চারটি গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা।

এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম কামরুজ্জামান খান বলেন, বড়বাড়ীয়া পোদ্দারপাড়া এলাকায় কৃষকের গোয়াল থেকে গরু চুরির খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। চোর শনাক্তে এবং চুরি হয়ে যাওয়া গরু উদ্ধারের জন্য আমরা কাজ করছি। অপরদিকে, একই রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারের ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ওই শাখা ভবনটির শাটার, গ্লাসের দরজা ও লোহার লকার ভেঙ্গে নগদ আট লাখ ৮৫ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।

শাখাটিতে কর্মরত মালিক পক্ষের পরিচালক নাইম রাকিব বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৮টার দিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে গিয়ে দেখেন সকল তালা ভাঙ্গা। টাকা ও স্বর্ণালংকার নেই।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে এক রাতে ব্যাংক ও গোয়াল থেকে গরু চুরি

আপডেট টাইম : 12:29:23 am, Thursday, 30 November 2023