Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:39:37 pm, Friday, 30 August 2024
  • 176 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট:‘পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে বাগেরহাট সদরের উদ্দীপন বদর-সামছু নিকেতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন,কোডেকের পরিচালক (প্রোগ্রাম এন্ড নলেজ ম্যানেজমেন্ট) কাজী ওয়াফিক আলম।

এসময় অন্যান্যদের মধ্যে, কোডেক কর্মকর্তা দিদার খান, বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান, সামছউদ্দিন নাহার ট্রাস্টের চীফ কোঅর্ডিনেটর সুব্রত কুমার মুখার্জিসহ কোডেকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ বছর কোডেকের পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ গাছ লাগানো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরনের মাধ্যমে এ কর্মসূচী শুরু করা হয়। স্বল্প সময়ের মধ্যে এই চারা বিতরণ ও রোপন সম্পন্ন করা হবে । গাছের যত্ন, পরিচর্যা ও সুরক্ষার বিষয়টিও মনিটরিং করা হবে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু

আপডেট টাইম : 03:39:37 pm, Friday, 30 August 2024