Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে এসএসসি ফরম পূরণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রের আত্মহত্যা !

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:28:13 pm, Sunday, 29 January 2023
  • 117 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হয়ে সুজন সিকদার (১৫) নামের এক স্কুলছাত্র হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২৯ জানুয়ারি) সকালে ছেলেটি বাড়ীর বসতঘরের এক কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে।সুজন সিকদার উপজেলার গাড়ফা গ্রামের মিঠু সিকদারের ছেলে এবং সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

ছেলেটি পিতা মিঠু সিকদার ও মাতা পান্না বেগম বলেন, আমাদের ছেলে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল স্কুলে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণির ছাত্র। তাকে স্কুলের শিক্ষকরা আসন্ন এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে দেয়নি। বিষয়টি পরে বোর্ডের নির্দেশনা পেলেও পূর্ব রাগের কারণে তার ফরম পূরণ করানো হয়নি। এতে সে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। শনিবার রাত ১১ টার দিকে সে তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। রবিবার ভোরে দেখা যায় ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। রাতের যে কোনো সময় সে আত্মহত্যা করেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আমরা লাশ উদ্ধার পূর্বক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, আমরা কোনো শিক্ষার্থীর উপর রাগ রাখি না। বোর্ডের নির্দেশের পর সে ফরম পূরণের জন্য স্কুলে আসে নি। এজন্য তার ফরম পূরণ করা হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে এসএসসি ফরম পূরণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রের আত্মহত্যা !

আপডেট টাইম : 06:28:13 pm, Sunday, 29 January 2023