Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কথিত সীমানা পিলারসহ চক্রের সদস্য গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:38:37 pm, Friday, 9 June 2023
  • 128 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে কোটি টাকা মূল্যের দুটি নকল ‘সীমানা পিলার’সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে সেলিম শিকদার ওরফে জিহির। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই গ্রামের জনৈক সেলিম শিকদারের বাগানবাড়িতে খড়কুটা দিয়ে কথিত ওই পিলার দুটি ঢেকে রেখেছিল। চট্টগ্রামের একটি পার্টিকে পিলার দেখানোর কথা বলে স্থানীয় এক যুবক সেলিমকে দুটি পিলারসহ পুলিশের হাতে ধরিয়ে দেয়। পিলার দুটিতে লেখা রয়েছে ইষ্ট ইনডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি।

পিলার সম্পর্কে গ্রেপ্তার সেলিম বলেন, ‘পিলার দুটি সিমন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এই পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়েছে। কোন পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল’। মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার ৫ জনে মিলে এ ব্যাবসা করছেন বলেও সেলিম জানান।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলার সদৃশ্য বস্তুসহ সেলিম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সেলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে পিলার দুটি পরীক্ষা নিরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কথিত সীমানা পিলারসহ চক্রের সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : 06:38:37 pm, Friday, 9 June 2023