বাগেরহাট প্রতিনিধি: হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরীতে কর্মরত নারী শ্রমিকদের উন্নয়নে কাজ করা বাগেরহাটে “Advancing Workers Rights in Sea-food and RMG Industries” নামক প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা কর্মজীবী নারীর আয়োজনে বুধবার (১৮ মে) দুপুরে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সচিব শুভাশীষ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাখালগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবীন্দ্রনাথ চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ফরাজি, সমাজসেবক হাকিম মল্লিক, কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা, কর্মজীবী নারী দলের সভাপতি হোসনেয়ারা বেগম, হীরামনি বেগম, শামীমা বেগম। এছাড়াও অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের শ্রমিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ বলেন, কর্মজীবী নারীর দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর সহযোগীতায় “Advancing Workers Rights in Sea-food and RMG Industries” প্রকল্পের আওতায় আমরা কর্মজীবী নারীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। এই প্রকল্পটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশের জন্য তাদের অধিকার বিষয়ে সচেতন করতে কাজ করবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে কর্মজীবী নারীর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 06:33:08 pm, Wednesday, 18 May 2022
- 216 বার
জনপ্রিয় সংবাদ












