Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কারাগারের প্রাচীর ঘেষে ভবন নির্মান, অপসারণের দাবি স্থানীয়দের

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:56:22 pm, Saturday, 13 August 2022
  • 127 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাট জেলা কারাগারের প্রাচীর ঘেষে নির্মান করা ভবন অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয়দের পক্ষে এই দাবি জানান বীর মুক্তিযোদ্ধা সরদার আনোয়ার। এসময়, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের হাটার জন্য তিনফুট জায়গা ছেড়ে দিয়ে গনপূর্তি বিভাগ বাগেরহাট জেলা কারাগারের বাউন্ডারি ওয়াল নির্মান করে। কারাগারের পূর্বপাশের বাসিন্দারা ওয়ালের পাশে ১২ ফুট জায়গা রেখে তাদের বাড়িঘর নির্মান করেছেন। কিন্তু পশ্চিমপাশে মিঠু তরফদার নিয়মনীতি লঙ্ঘন করে কারাগারের সীমানা ঘেষে বাউন্ডারি ওয়াল দিয়ে দুই তলা ভবন নির্মান করেছেন। এর ফলে কারাগারের বন্দিদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি কাগাড়ারের পশ্চিম পাশে এলাকাবাসীর যাতায়েতেও বিঘ্ন ঘটছে। এবিষয়ে বারবার কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। এমনকি মিঠুকে পর্যাপ্ত জমি রেখে ভবন নির্মান করতে বললে সে বখাটেদের দিয়ে আমাকে হুমকীও এবং টাকাও চেয়েছে। ওই ভবন ও ভবনের পাশের বাউন্ডারি ওয়াল অপসারণ করে এলাকাবাসীর যাতায়েতের সুব্যবস্থা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে ভবনের মালিক মিঠু তরফদার বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে দুই তলার উপরে করতে নিশেধ করেছিলেন। তাই দুইতলা করেই আমি ভবন নির্মান বন্ধ করেছি। এছাড়া আমার জমির পিছনে সরদার আনোয়ারের কয়েক বিঘা জমি রয়েছে। যার কারণে তিনি এই সংবাদ সম্মেলন করেছেন।
বাগেরহাটের জেলা কারাগারের সুপার কামরুল হুদা বলেন, স্থানীয়দের হাটার জন্য তিনফুট জমি ছেড়ে আমাদের বাউন্ডারি ওয়াল নির্মান করা হয়েছে। নিয়ম অনুযায়ী অন্যপাশের জমির মালিকও তিনফুট ছেড়ে ভবন নির্মান করবেন। কিন্তু মিঠু তরফদার ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মানের ক্ষেত্রে কোন জমি রাখেননি। তারপরও তিনি দুইতলা ভবন নির্মান করেছে। যার ফলে জটিলতা তৈরি হয়েছে।তিনি আরও বলেন, মিঠু তরফদার যখন ভবন নির্মান করে তখন তাকে মৌখিকভাবে জেমি রেখে ভবন নির্মান করতে বলা হয়েছিল। কিন্তু তিনি আমাদের নিশেধ শোনেননি। ভবনের বিষয়ে আমরা জেলা প্রশাসক বরাবর লিখিতভাবেও জানিয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কারাগারের প্রাচীর ঘেষে ভবন নির্মান, অপসারণের দাবি স্থানীয়দের

আপডেট টাইম : 03:56:22 pm, Saturday, 13 August 2022