Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ শুরু, খুশি উপকার ভোগীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:45:30 pm, Thursday, 24 March 2022
  • 201 বার
স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাটে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে জেলা খাদ্যগুদাম থেকে ডিলারদের মাঝে প্যাকেট করা পণ্য বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই টিসিবির পণ্য বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনতোষ কুমার মজুমদার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভাল লাগছে। আগে লাইনে দাড়িয়ে, টিসিবির পণ্য পেতে হত। নানা ধরণের বিড়ম্বনাও ছিল, পণ্য পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এখন আমাদেরকে কার্ড প্রদান করা হয়েছে, কার্ড নিয়ে আসলাম ডিলার আমাদের পণ্য দিলেন। কার্ডে প্রথম দিনের পণ্য পাওয়ার তথ্য লিখে দিলেন। আবার কবে পণ্য পাব, তাও জানিয়ে দিয়েছেন। এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।

টিসিবির ডিলার রাসেল বলেন, আগে আমাদের পণ্য প্যাকেট করতে হত, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হত, অনেক সময় পণ্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। তাদের সামাল দিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হত। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যাকেট করে আমাদের দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট এই কারণে কোন প্রকার ঝামেলা ছাড়াই আমরা পন্য বিক্রি করতে পারছি। উপকারভোগীরাও খুশি হচ্ছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, প্রথম দিনে জেলায় ৬ হাজার উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত জেলার ৮১ হাজার ৯১৩টি পরিবার স্বল্প মূল্যে টিসিবির পণ্য পাবে। প্রতিটি পরিবার ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও চিনি পাবেন। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৬০ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ শুরু, খুশি উপকার ভোগীরা

আপডেট টাইম : 02:45:30 pm, Thursday, 24 March 2022