Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কিশোরী ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:58:37 pm, Monday, 16 May 2022
  • 159 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলামরীতে জাকিয়া (১২) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে কালিম শেখ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ মে) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ এসএম সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন। একই সাথে আদালত আসামীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশ প্রাপ্ত কালিম শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, ২০১২ সালের ১৮ মে বিকেলে জাকিয়াকে পাশ্ববর্তী কালিম শেখ তালশ্বাস খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়। পরে তাকে বড়বাড়িয়া মধ্যপাড়া এলাকার নাজির শেখের পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে কালিম শেখ। পরে অনেক খোজাখুজি করে জাকিয়াকে না পেয়ে পরের দিন ভোরে ওই পরিত্যক্ত ঘর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ মে রাতে জাকিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কালিমকে আসামীকে করে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম হোসেন একই বছর ৩০ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষিদের স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত কালিমকে যাবজ্জীবন কারাদন্ড ও অন্য তিনজনকে খালাস প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌশুলী সিদ্দিকুর রহমান বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কিশোরী ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন

আপডেট টাইম : 05:58:37 pm, Monday, 16 May 2022