Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কুখ্যাত মাদক বিক্রেতা আজিম মেম্বর গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:14:11 am, Wednesday, 28 September 2022
  • 124 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৮ মামলার পলাতক আসামি আজিম সেখ ওরফে আজিম মেম্বরকে (৫৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।একই সময়ে ওই বাড়ি থেকে পৃথক দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত মুর্শিদা বেগম (৪০) নামের এক নারীকেও গ্রেফতার করা হয়।আজিম মেম্বর দীর্ঘ ২ যুগের ও বেশী সময় ধরে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী জানান। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকার বাড়ি থেকে আজিম মেম্বরকে গ্রেফতার করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আলীমুজ্জামান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন খবরের ভিত্তিতে থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আজিম মেম্বর ও মুর্শিদা বেগমকে গ্রেফতার করে। আজিম মেম্বরের বিরুদ্ধে একটি মামলায় যাবজ্জীবন সাজাসহ ৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। আর মুশিদা বেগমও ২টি মাদক মামলায় ওয়ারেন্টেড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কুখ্যাত মাদক বিক্রেতা আজিম মেম্বর গ্রেফতার

আপডেট টাইম : 01:14:11 am, Wednesday, 28 September 2022