Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কৃষকদের মাঝে সার ও বোরো ধানের বীজ বিতরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:56:09 pm, Tuesday, 13 December 2022
  • 145 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও বোরো ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে ৪০০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী কৃষকদের হাতে এসব সার ও বীজ তুলে দেন।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিদয় হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম,আবুল হাসান ও হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিনামূল্যে বিতরণকৃত এসব কৃষি উপকরণের মধ্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশি) জাতের বীজ, ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) বীজ, ১০ কেজি করে জিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ হয়। অনুষ্ঠানে উপজেলার দু’জন কৃষককে ৭০ ভাগ টাকা ভর্তুকীতে দুইটি পাওয়ার টিলার প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কৃষকদের মাঝে সার ও বোরো ধানের বীজ বিতরণ

আপডেট টাইম : 06:56:09 pm, Tuesday, 13 December 2022