Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে কৃষকের পান বরজ পুড়িয়ে দিলো মাদকসেবীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:50:24 pm, Friday, 9 June 2023
  • 139 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে সংঘবদ্ধ মাদকসেবীরা এক কৃষক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পান বরজ পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মণিজিলা গ্রামে বৃহস্পতিবার (৯ জুন) রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ওই পান বরজ মালিক মণিজিলা গ্রামের কৃষ্ণ খাঁ ও স্থানীয়রা জানায়, কৃষক কৃষ্ণ খাঁ ওই পান বরজ থেকে উপার্জিত অর্থে তার ৬ সদস্যের পরিবারের আহার জোগায়। অথচ ওই নির্জন পানের বরজ এলাকায় মাদক সেবীরা নিয়মিত মাদকসেবন করে। এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা রাতে পানের বরজে আগুন ধরিয়ে দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষ্ণ খাঁ আরো বলেন, আমার সাথে কারো কোন ধরনের শত্রুতা নাই। এবার আমার সর্বস্ব পুড়িয়ে দিয়েছে। আমার পরিবারের সদস্যদের নিয়ে এখন কি খেয়ে বেঁচে থাকবো? আমি আইনের আশ্রয় নিবো।

স্থানীয় গ্রাম পুলিশ গোলক চন্দ্র সমাদ্দার জানান, ওই এলাকায় সংঘবদ্ধ ৬/৭ জন আড্ডা দেয়াসহ মাদকসেবন করে। ঘটনার রাতে ওই মাদকসেবীদের ধরার চেষ্টা করায় আড্ডা ভেঙে পালিয়ে যায় তারা। এরপর ওই রাতেই আগুন ধরিয়ে ভষ্মীভূত করে পান বরজ। এতে পরিবারটির স্বপ্ন পুড়ে গেছে, আয়ের উৎস শেষ হয়ে গেছে। এ জঘন্য ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে কৃষকের পান বরজ পুড়িয়ে দিলো মাদকসেবীরা

আপডেট টাইম : 06:50:24 pm, Friday, 9 June 2023