Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে ক্ষতিপূরণের ১৫ কোটি টাকা প্রদান

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:06:37 am, Friday, 17 June 2022
  • 137 বার

উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ৬৯জন মালিকদের ক্ষতিপূরণের চেক তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ৬৯জন মালিকদের ক্ষতিপূরণ বাবদ ১৫ কোটি ৬৯ লক্ষ ৫৭ হাজার ১২৩ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্থদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রোহান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, এদিন কোস্টগার্ড পশ্চিম জোনের ভবন, শরণখোলা উপজেলার ৩৫/১ এ উপকূলীয় বেড়িগবাঁধ, খানজাহান আলী বিমানবন্দর , খুলনা-মোংলা রেল লাইন, মোংলা বন্দরের ড্রেজিং, ঢাকা এ্যান্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গার্ড এক্সপ্যানশন প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৬৯ জন মালিকের হাতে ১৫ কোটি ৬৯ লক্ষ ৫৭ হাজার ১২৩ টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, জনগণ তাদের জমি সরকারের উন্নয়ন কাজে দিয়েছে, আমরা তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছি। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোন ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ক্ষতিপূরণের ১৫ কোটি টাকা প্রদান

আপডেট টাইম : 01:06:37 am, Friday, 17 June 2022