Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:41:41 pm, Friday, 15 August 2025
  • 124 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদল নেতা সুজন মোল্লা, জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।

বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা  ও দোয়া

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বিভিন্ন সময় রাজপথে নিহত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি ও বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। মোনাজাত শেষে নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
জুম্মার নামাজ শেষে ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা মিলাদ ও দোয়া মাহফিল।।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া

আপডেট টাইম : 09:41:41 pm, Friday, 15 August 2025