নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাসবাড়িয়া এলাকায় স্বামী পরিত্যক্তা নারীকে গনধর্ষণের অভিযোগ মিথ্যা দাবি করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০১ আগস্ট) দুপুরে বাসবাড়িয়া এলাকায় আসামীদের স্বজনসহ শতাধিক স্থানীয় লোকজন জড়ো হয়ে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বড়বাসবাড়িয়া এলাকার দিলারা বেগম, ফারুক হাওলাদার, হারুন অর রশীদ, ফিরোজ হাওলাদার, নাজমা বেগম, শিরিন বেগম, রেখা বেগম, হান্নান হাওলাদার, হামিদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণের আসামী সাইফুল ইসলাম ও রাব্বি হাওলাদারদের সাথে গন ধর্ষণের অভিযোগ আনা ওই নারীর জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরেই ওই নারী এদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
স্থানীয় জব্বার হাওলাদার নামের এক ব্যক্তি বলেন, ২০১৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছিল ওই নারীর সাথে। তখন আমার ছেলে ঘটনার সাথে জড়িত না থাকলেও, আমার ছেলের নামে মামলা দেয় এই নারী। পরবর্তীতে টাকা পয়সা দিয়ে এই ঘটনার মীমাংসা করা হয়।
বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থী ও বড় বাসবাড়িয়া এলাকার বাসিন্দা কেএম সাকিব বলেন, এই নারী একজন মামলাবাজ। জমিসংক্রান্ত বা অন্য যেকোন বিরোধ সৃষ্টি হলেই সে বিরোধকারীদের নামে প্রভাবশালী লোকদের প্ররোচনায় মামলা দায়ের করেন। এর আগেও এলাকার নিরহ মানুষদের নামে কয়েকটি মামলা দায়ের করেছেন এই নারী। পরবর্তীতে প্রভাবশালীদের মধ্যস্থতায় টাকার বিনিময়ে ওই মামলার সমাধান করা হয়। আমরা এলাকাবাসী শান্তিতে বসবাসের জন্য এসব মিথ্যা মামলা থেকে আসামীদের মুক্তি এবং মিথ্যা অভিযোগকারীর শাস্তির দাবি জানাই।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গনধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে, তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। এছাড়া ধর্ষনের ঘটনায় ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।
গনধর্ষণের অভিযোগ এনে ২৫ জুলাই সন্ধ্যায় সাইফুল ইসলাম, রাব্বি হাওলাদারসহ পাঁচ জনের নাম উলেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন ওই নারী। মামলায় তিনি উলেখ করেন, ২৪ জুলাই রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সাইফুলসহ ৫জন তাকে ধর্ষণ করেন। ওই মামলার প্রধান আসামী সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে গনধর্ষণের অভিযোগ মিথ্যা দাবি করে মানববন্ধন
-
Md.Liton - আপডেট টাইম : 06:24:52 pm, Monday, 1 August 2022
- 121 বার
জনপ্রিয় সংবাদ












