Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে গভীর রাতে বসতবাড়িতে ডাকাতি, গোয়ালঘরে অগ্নিসংযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:54:36 pm, Saturday, 26 November 2022
  • 99 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া পাঠামারা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসতবাড়িতে ডাকাতি ও গোয়ালঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ওই গ্রামের নুরুল ইসলামের বাড়িতে শুক্রবার গভীর রাতে প্রবেশ করে প্রথমে গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগ দেখে পরিবারের লোকেরা দরজা খুলে বাহিরে আসলে দুর্বত্তরা এ সুযোগে ঘরে প্রবেশ করে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বসত ঘরে ঢুকে নগদ চার লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালকার, একটি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে মোড়েলগঞ্জ থানার ওসিসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা বিষয়ে জানা গেছে, হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামের কৃষক নূরুল ইসলাম শেখের বসতবাড়িতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চারজনের একটি দল প্রবেশ করে এ তান্ডব চালায়।

গোয়াল ঘরে আগুন দিয়ে ডাক চিৎকার দিলে এ সময় ওই বাড়িতে থাকা গৃহকর্তার ছোট মেয়ে কাকলি আক্তার আগুন দেখতে দরজা খুলে দিলে সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে কাকলির মুখ বেঁধে রেখে আলমিরা ভেঙ্গে ঘরে থাকা নগদ চার লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালকার, মোবাইল ফোনসহ মালামাল হাতিয়ে নিয়ে চলে যায়।

খবর পেয়ে সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আকরামুজ্জামান ও থানার ওসি সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

গৃহকর্তা নূরুল ইসলাম শেখ বলেন, ওই রাতে তিনি বাড়িতে ছিলেন না। হাসপাতালে ভর্তি স্ত্রীর কাছে ছিলেন। গত দুইদিন পূর্বে তার বসতবাড়ি দখল নিতে আশা প্রতিপক্ষের লোকজনের মারপিটে স্ত্রী মিনারা বেগম আহত হন। প্রতিবেশী চাচাতো ভাই তৈয়ব আলী শেখের সাথে ১০ শতক জমি নিয়ে আদালতে মামলা থাকার বিরোধে এ ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

ছোট মেয়ে কাকলি আক্তার জানান, জমি রেজিষ্ট্রির কবার জন্য ডিপিএস ও পোস্টঅফিসের রাখা টাকা উত্তোলন করে নগদ চার লাখ টাকা ঘরে রাখা ছিলো। এ ছাড়াও স্বর্ণালকার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। ওরা চারজনই কালো কাপড়ে মুখোশ পরা, হাতে ধারালো অস্ত্র ছিলো। তবে, দুইজনকে চিনতে পেরেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে থানার ওসি সাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনে সকালে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে গভীর রাতে বসতবাড়িতে ডাকাতি, গোয়ালঘরে অগ্নিসংযোগ

আপডেট টাইম : 06:54:36 pm, Saturday, 26 November 2022