মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ আটক স্বঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামকে (২৩) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। সানকিভাঙ্গা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে সাইফুল নিজেকে মোরেলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেছে। মঙ্গলবার (৯ মে) বেলা ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা তাকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরে ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে সাইফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করে পুলিশে সোপর্দ করেন। এ সম্পর্কে পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক বলেন, সাইফুল কখনোই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলনা, এখনো নেই। সে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চলে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বলেন, সাইফুলের সাথে উপজেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।
একই দিনে পৌরসভার আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম সোহেল (৩২) নামে অপর এক যুবককে ১৩ পিচ ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে গাঁজাসহ আটক কথিত ছাত্রলীগ নেতার কারাদন্ড
-
Md.Liton - আপডেট টাইম : 05:46:28 pm, Wednesday, 10 May 2023
- 106 বার
জনপ্রিয় সংবাদ












