মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ হরিচাদ পোদ্দার ধলু ওরফে ধলু পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পৌর শহরের মৃত. প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক। সে ছাত্রলীগ থেকে মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিল।
এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুস্মরণ করছিল। গতরাতে সে ইয়াবার একটি চালান পৌছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তার ঘরে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তারে বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক
-
Md.Liton - আপডেট টাইম : 07:20:57 pm, Wednesday, 10 August 2022
- 125 বার
জনপ্রিয় সংবাদ












