নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে লাবিব শেখ (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া নামক স্থানে একটি বটগাছের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে লাবিব ও তার সাথে থাকা কিশোর সাদিক শেখ (১৩) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় লাবিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষনা করেন।
নিহত লাবিব খুলনা জেলার বটিয়াঘাটা নারায়নখালীর কবির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া থাকত। সে ফকিরহাট সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, পরিবারের কারও মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল ওই দুই শিক্ষার্থী। বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে একটি বট গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল লাচক লাবিব মারা যায়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে গাছের সাথে ধাক্কায় কিশোর মোটরসাইকেল চালক নিহত
-
Md.Liton - আপডেট টাইম : 06:19:40 pm, Thursday, 18 August 2022
- 110 বার
জনপ্রিয় সংবাদ












