বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের ঘটনায় ৮জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (০৮ মে) গভীর রাতে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে র্যাব সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন, মোঃ আবুল কালাম আজাদ @ শুকুর (২৪), মোঃ আসলাম শেখ(২২), মোঃ জনি শেখ (১৮), মোঃ মারুফ বিল্লা(২২), মোঃ হাসান শেখ(২০), মোঃ রাসেল শেখ(২২), মোঃ হোসেন গাজী(১৮), মোঃ রাজু শেখ(২৪) আটককৃতদের সবার বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।
র্যাব সূত্রে জানাযায়, রবিবার (০৮ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় গার্মেন্টস বাড়ি ফিরছিলেন ধর্ষণের স্বীকার ওই তরুনী। পথিমধ্যে রামপাল উপজেলার ভাগায় তার বন্ধু হৃদয়(২০) এর সাথে দেখা হয়। বন্ধু হৃদয়ের সাথে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে দেয়ালের পাশে গেলে মোঃ আবুল কালাম আজাদ @ শুকুর ও মোঃ আসলাম শেখ সহ ৭-৮ জন হৃদয়কে মারধর করে। ওই তরুনীকে টেনে হিচরে নিয়ে যায়। দেয়ালের আড়ালে নিয়ে তারা ওই তরুনীকে ধর্ষণ করে।তরুনীকে ফেলে রেখে চলে যায়। পরবরতীতে পরে ওই তরুনী ও তার বন্ধু বিষয়টি তরুনীর মাকে ফোন করে জানায়। ভিকটিমের মা তাৎক্ষণিক ঘটনাটি র্যাব-৬ এ অবহিত করে।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, ধর্ষণের স্বীকার তরুনীল মায়ের অভিযোগের ভিত্তিতে রামপালে অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের মূলহোতাসহ আটক ৮
-
Md.Liton - আপডেট টাইম : 06:04:56 pm, Monday, 9 May 2022
- 167 বার
জনপ্রিয় সংবাদ












