বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গহৃববধু ও পরিবারের সদস্যেদের মারধরের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার দেড় বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে। বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আসাদুল ইসলাম এ আদেশ প্রদান করেন। এর আগে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের শেখ নূর মোহাম্মাদের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে শেখ এনামুল হাসানসহ ৪জনকে আসামী করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২৫ ধারায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, রনবিজয়পুর গ্রামের শেখ নূর মোহাম্মাদের সাথে সদর উপজেলার সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ এনামুল হাসানের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১৫ সালে শেখ এনামুল হাসান ও তার লোকজন জমি দখল করতে যায়। এ সময় শেখ নূর মোহাম্মাদের স্ত্রী কুলসুম বেগম ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শেখ এনামুল হাসান ও তার লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। আসামীদের হামলায় কুলসুম বেগমের হাত ভেঙ্গে যায় ও গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয়রা আহত কুলসুম বেগমসহ তার পরিবারের সদস্যেদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে কুলসুম বেগম বাদী হয়ে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০২/১৫।
পরে সকল সাক্ষী প্রদানের ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আসাদুল ইসলাম গত ১০ আগস্ট মামলার প্রধান আসামীকে দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা পরিমান প্রদান করেন। অনাদায়ে আরো ১ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার বাকি আসামীদের বেকচুস খালাস প্রদান করেন। মামলার বাদী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড.অমল চন্দ্র কর।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে গৃহববধুকে মারধরের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার দেড় বছরের কারাদন্ড
-
Md.Liton - আপডেট টাইম : 05:17:54 pm, Tuesday, 10 October 2023
- 172 বার
জনপ্রিয় সংবাদ












