Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:42:04 am, Tuesday, 27 December 2022
  • 139 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মোঃ হাবিল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৬ ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ জানায়, বাগেরহাটের ফকিরহাটে একটি মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রীকে (১৫) আসামী হাবিল শেখ মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী তার প্রতি ক্ষিপ্ত হয়।

গত ১২ ডিসেম্বর রাত ৯ টার দিকে ওই ছাত্রী তার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একই দিন রাত সোয়া ২ টার দিকে হাবিল শেখ তার বসতঘরের বেড়া ভেঙ্গে সুকৌশলে ভিতরে প্রবেশ করে। এসময় লোহার রড দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভিকটিমক ধর্ষণ করে৷ এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে তার বাবা-মা চলে আসে। তখন আসামী হাবিল শেখ লোহার রড দিয়ে ভিকটিমের মায়ের হাতে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন৷ এ ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং এই ধর্ষককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারী মোঃ হাবিল শেখকে গ্রেপ্তার করে। তাকে ফকিরহাট থানায় হস্তান্তরের কাজ চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট টাইম : 12:42:04 am, Tuesday, 27 December 2022