বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে বিক্রির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকার আশেপাশের ফসলি জমি, পানের বরজ, সবজি ক্ষেত,ফলজ ও বনজ বাগান হুকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধের স্থানীয় প্রমাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। তারা এব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চর শৈলদাহ গ্রামের আবজাল হোসেন শেখের ছেলে নাজমুল হক টিপু দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি, পানের বরজ, সবজিক্ষেত, ফলজ ও বনজ বাগান হুমকির মুখে পড়েছে।
ওই গ্রামের ভুক্তভোগীরা বলেন, বালু উত্তোলন কারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের কেউ বাধা দেয়ার সাহস করে না। তাদের বিরুদ্ধে কেই কথা বললেই নেমে আসে নির্যাতন।
এ বিষয়ে কলাতলা ইউনিয়ন ভূমি সহকারী মো: হাসিব শেখ জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে আমি ২ জন আনসার সদস্য ও অফিস সহায়ক আনাদী কুমার বড়ালকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই নাজমুল হক টিপু অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করছে। তাকে নিষেধ করলে সে ও তার স্ত্রী আমাদের উপর চড়াউ হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে বিষয়েটি আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানিয়েছি। এ ব্যপারে নাজমুল হক টিপুর সাথে কথা হলে তিনি জানান, আমার রেকাডিও জায়গা থেকে বালু কেটে এলজিইডির রাস্তায় দিচ্ছি।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ হুমকিতে ফসলি জমি
-
Md.Liton - আপডেট টাইম : 03:57:17 pm, Tuesday, 19 April 2022
- 199 বার
জনপ্রিয় সংবাদ












