Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:01:14 pm, Monday, 13 March 2023
  • 240 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলায় চায়ের সাথে চেতানাশক ওষুধ খাইয়ে চালককে অচেতন করে একটি অটোবাইক চুরি হয়েছে।সোমবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অচেতন হওয়া ইজিবাইকচালক শামিম খানকে (১৮) শরনখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজলার পূর্ব আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামের চান মিয়া খানের ছেলে।

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন শামিম কিছুটা সুস্থ হয়ে জানান, আমড়াগাছিয়া থেকে যাত্রী নিয়ে রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে এসে নামিয়ে দেন। এমন সময় দুই ব্যাক্তি উপজেলার রাজাপুর গ্রামে যাওয়ার কথা বলে এবং পাশের দোকানে তাকে নিয়ে চা-বিস্কুট খাওয়ায়। চা খাওয়ার কিছু সময়ের মধ্য সে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় ওই যাত্রীদের একজন তাকে হাসপাতালে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে রেখে দ্রুত চলে যায়।

শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম জানান, ইজিবাইকচালককে চায়ের সাথে চেতনানাশক খাওয়ানো হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কি ধরনের চেতনানাশক খাওয়ানো হয়েছে তা বলা যাবে না।

শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, এ ব্যপারে ইজিবাইক ও মোটরবাইক চালকদের আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি

আপডেট টাইম : 07:01:14 pm, Monday, 13 March 2023