Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে চেতনানাশক স্প্রে করে শিশুকে অপহরণের চেষ্টা

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:04:51 pm, Tuesday, 10 May 2022
  • 126 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মিনহাজুল ইসলাম (১২) নামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীর নাকে চেতনা নাশক স্প্রে করে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর কুলিয়া গ্রামের রাস্তায়। মিনহাজুল ইসলাম কোদালিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের মোল্লা বাশারের ছেলে। সে দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। উত্তর কুলিয়া গ্রামে নানা বাড়িতে থেকে সে লেখাপড়া করে।

মিনহাজুল ইসলামের পিতা মোল্লা আবুল বাশার বলেন, রবিবার সন্ধ্যায় আমার ছেলে মিনহাজ মাগরীবের নামাজ পড়ে নানা বাড়ির দিকে যাচ্ছিলো। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে মিনহাজের নাকে চেতনানাশক স্প্রে করে অচেতন করে একটি পিকআপে করে নিয়ে যায়। এখানে মিনহাজের জ্ঞান ফিরলে সে ওই রাতে কৌশলে পিকআপ থেকে নেমে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে। পরে তার শরীরিক অবস্থা খারাপ হলে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার গোপালগঞ্জ সদর হাসপালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, অপহরণ চেষ্টার শিকার মিনহাজুল ইসলামের পিতা আবুল বাশার সোমবার দুপুরে মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে চেতনানাশক স্প্রে করে শিশুকে অপহরণের চেষ্টা

আপডেট টাইম : 09:04:51 pm, Tuesday, 10 May 2022