Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চোরাইকৃত ৪ টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:46:35 pm, Monday, 11 July 2022
  • 170 বার

সিন্ডিকেটের মাধ্যমে চোর চক্র বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চোরাই মোটর সাইকেল বিক্রি করে আসছে

মোল্লাহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে চোরাইকৃত ৪ টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। শনি ও রবিবার দুইদিন (৯ ও ১০ জুলাই) দিনে ও রাতে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।সিন্ডিকেটের মাধ্যমে চোর চক্র বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চোরাই মোটর সাইকেল বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়। আটকৃত চোর চক্রের সদস্যরা হলেন, মোল্লাহাটের উদয়পুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলামিন শেখ (২১), মো. শাহাদৎ হোসেন বাবুর ছেলে শেখ শাহরিয়ার ইসলাম (২০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফ জামান শাকিল (১৯), আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (১৯), সুমন্ত সরকারে ছেলে সুব্রত সরকার (২০), আকমন শেখের ছেলে মো. আমিনুর শেখ (২২), মৃত খোকা শেখের ছেলে মো. ইসলাম শেখ (২০) এদের প্রত্যেকের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ জুলাই) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো.মিঠুন উদ্দিন খানের নেতৃত্বে থানা পুলিশের চৌকশ একটি দল গত শনি ও রোববার দুইব্যাপি অভিযান পরিচালনার মাধ্যমে উক্ত চোরাই ৪টি মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ৭ সদস্যকে আটক করে। চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরির কারবার করে আসছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় পার্টির কাছে চেরাইকৃত মোটরসাইকেল বিক্রি করে আসছে। চোর চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চোরাইকৃত ৪ টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য আটক

আপডেট টাইম : 11:46:35 pm, Monday, 11 July 2022