Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চোরের ছুরিকাঘাতে আহত-৪, আটক-১

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:01:06 pm, Tuesday, 14 February 2023
  • 154 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে এক চোরের ছুড়িকাঘাতে নারীসহ ৪জন আহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কাঠালতলা গ্রামে মৃত আকবর আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ছুড়িকাঘাতে আহত চারজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চুরির অপরাধে জড়িত থাকার অভিযোগে ফকিরহাটের আট্টাকী এলাকা থেকে ভাংগাড়ি ব্যবসায়ি মাহবুব সেখ (৩০) কে আটক করেছে পুলিশ। আটককৃত মাহবুব পিরোজপুর এলাকার মৃত সুরোত আলীর ছেলে। আহতরা হলেন, মৃত আকবর আলীর মেয়ে সুমি আক্তার (৩৫), সুমির স্বামী আতিকুর রহমান (৪৫), পাশের বাড়ীর ভাড়াটিয়া ইজিবাইক চালক মামুন খান (৪৫) ও দিনমুজুর মো. শাহাজাহান (৬০)। এদের মধ্যে সুমির অবস্থায় আশঙ্কাজনক।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মৃত আকবর আলীর বাড়ীর টয়লেটের ফাঁকা অংশ থেকে চোর প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে চোরকে ধরতে যায়। চারজনকে ছুড়কাঘাত করে চোর পালিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আলীমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মাহবুব শেখ নামের এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের সকলে হাসপাতালে থাকায় কোন মালামাল চুরি হয়েছে কিনা এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চোরের ছুরিকাঘাতে আহত-৪, আটক-১

আপডেট টাইম : 06:01:06 pm, Tuesday, 14 February 2023