Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চোর চক্রের ৮ সদস্য আটক, ভ্যানসহ মালামাল উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:00:33 am, Thursday, 1 September 2022
  • 107 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে ইজিবাইক, রিকশা-ভ্যান, বাই-সাইকেল চোর চক্রের ৮ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে শহরের পুরাতন বাজার, লিচুতলাসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের তাদের কাছ থেকে রিকশা-ভ্যানের ৫টি বডি, এক্সেল, চাকা, ভ্যান ও ইজিবাইকের চাকা, ব্যাটারি, ৩টি বাই-সাইকেলসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। এই চক্রের সদস্য সংখ্যা অন্তত ২৫ জন। স¤প্রতি একটি ব্যাটারি চালিত ভ্যান চুরির সূত্র ধরে এদেরকে আট করা হয়। আটককৃতরা হলেন, রুবেল ফকির (৩০), গফ্ফার গাজী (৪৮), মনির সরদার (২৯), খোকন বিশ্বাস (৪৭), খোকন হাওলাদার (৪২), ইব্রাহীম শেখ (৩৫), ইব্রাহীম মোল্লা (২৮) ও ওছিকুল কাজী (২৮)। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় হলেও সবাই শহরে বসবাস করতেন।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বুধবার (৩১ বুধবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে বাগেরহাট শহর ও আশপাশের এলাকায় ভ্যান-রিকশা, বাই-সাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ধরণের মূল্যবান পন্য চুরি করত। আটকদের মধ্যে খোকন নামের এক ব্যক্তির অধিনেই আরও ১৫ জন চোর আছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছেন। তারা ওই ব্যক্তির হয়ে চুরি করে মালামাল তার কাছে এনে দিত। ওসি আরও বলেন, যাত্রীবেশে ভ্যান ও ইজিবাইকে উঠে চালককে অচেতন করাসহ নানা কৌশলে চুরি করত চোর চক্রের সদস্যরা। পরে চোরাই গাড়ি নিজেদের গ্যারেজে নিয়ে প্রতিটি অংশ খুলে আলাদা করে বিক্রি করা ছিল তাদের কাজ। বাগেরহাট সদর মডেল থানায় দায়ের করা একটি ব্যাটারিচালিত ভ্যান চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটককৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চোর চক্রের ৮ সদস্য আটক, ভ্যানসহ মালামাল উদ্ধার

আপডেট টাইম : 12:00:33 am, Thursday, 1 September 2022