বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি রউফুল ইসলাম ঝন্টুর স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকায় রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। এ সময় আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, এ্যাড মোশাররফ হোসেন মন্টু, নাসির উদ্দিন মালেক, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা যুবদল সাবেক সভাপতি সুজা উদ্দিন মোল্লা সূজন, যুবদল নেতা মনিরুজ্জামান মান্না, ওমর আলী মুন্নাসহ জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে রউফুল ইসলাম ঝন্টুর স্মরনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এর আগে মুনিগঞ্জে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের শুভ উদ্ধোধন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ছাত্রদল নেতা স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 07:35:34 pm, Friday, 18 October 2024
- 312 বার
জনপ্রিয় সংবাদ












