Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:21:33 pm, Saturday, 25 July 2026
  • 61 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আইনজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী, সহকর্মী আইনজীবী ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। তারা এ ঘটনাকে একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডে তারা আতঙ্কিত। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নার অন্তর জন্য ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

আপডেট টাইম : 12:21:33 pm, Saturday, 25 July 2026