Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
সংবাদ সম্মেলন

​বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:45:20 pm, Wednesday, 21 October 2026
  • 32 বার

​বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে জমি দখল, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২১ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেবেকা বেগম অভিযোগ করেন, তাদের বাবা মৃত শেখ হাসেন আলীর রেখে যাওয়া প্রায় ৭৪ শতক জমিতে তাঁদের কোনো ভাই না থাকায় পাঁচ বোন (মাহফুজা বেগম, রেসকনা বেগম, রেবেকা বেগম, আসমা বেগম ও জোসনা আক্তার) প্রায় ৫৪ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এটিই তাঁদের পরিবারের একমাত্র সম্বল।

​অভিযোগে জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকে প্রতিপক্ষ মামাতো ভাই আব্দুল জব্বার শেখ, তাঁর ছেলে শরিফুল, তাঁর স্ত্রী রন্না বেগম, আব্দুল সত্তার শেখ, তাঁর স্ত্রী শাহানাজ বেগম, আল-আমীন হাওলাদার, তাঁর ছেলে ওবায়দুল হাওলাদার, আল-আমীনের স্ত্রী হালিমা বেগমসহ ১৫-২০ জন বহিরাগত তাঁদের জমি দখলের অপচেষ্টা শুরু করে এবং নানাভাবে উচ্ছেদ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

​ভুক্তভোগীরা জানান, গত ১৮ তারিখ রবিবারে সকাল ১০টার দিকে আব্দুল জব্বার শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একদল লোক তাঁদের বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা রেবেকা বেগমের ভাইয়ের স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল, টাচ মোবাইল ফোন ও চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ছোট বোন জোসনা আক্তারের ঘরবাড়ি ভাঙচুর করে। ​দেশীয় অস্ত্র দিয়ে চালানো এই হামলায় রেবেকা বেগমের বড় বোন মাহফুজা বেগম এবং তাঁর ছেলে সাইফুল গুরুতর আহত হন। এ ছাড়া রেবেকা বেগমের ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়ে মোসা: রাবেয়াকেও রাস্তায় মারধর এবং প্রতিনিয়ত উত্যক্ত করার অভিযোগ ওঠে। এমনকি বাবা-মায়ের কবর পরিষ্কার করতে গেলেও ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করা হয়।

​রেবেকা বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্ত আব্দুল জব্বার শেখের বিরুদ্ধে মাদক ব্যবসার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তিনি অতীতে ক্ষমতাশীল দলের লোকজনের আশ্রয়ে থেকে বর্তমানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছেন।

​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি পৈতৃক ৭৪ শতক জমির বিরোধের সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের পুলিশ সুপার ও বাগেরহাট সদর থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকুল আবেদন জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

​বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

আপডেট টাইম : 07:45:20 pm, Wednesday, 21 October 2026