বাগেরহাট প্রতিনিধি:নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে বাগেরহাট জেলা নার্সারী মালিক সমিতির নির্বাচন। নির্বাচনের উপলক্ষে প্রার্থীরা বারে বারে ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। অনেকের ধারনা এ বছরের জেলা নার্সারী মালিক সমিতির নির্বাচন বিগত বছরের চাইতে অনেক ব্যতিক্রম হবে। ৫ জানুযারী ছিল নির্বাচনের মনোনয়ন বিক্রয়ের শেষ দিন। এ বিষয়ে জেলা নার্সারী মালিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এম হেদায়েত হোসেন লিটন বলেন, ৪ ও ৫ জানুয়ারী ছিল নির্বাচনের মনোনয়ন বিক্রয়ের শেষ দিন। এখানে ৩জন প্রার্থী করে সভাপতি পদে ও ৩জন প্রার্থী করে সাধারন সম্পাদক পদে মনোয়ন ফরম ক্রয় করেছে। বাকী সকল পদের জন্য ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম ক্রয় করেছে। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারী । আগামী ১৪ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন কচুয়ার মল্লিক নার্সারীর মালিক আলামিন মল্লিক, বাগেরহাট সদরের হাইব্রীড নার্সারীর মালিক আব্দুল হাকিম চাকলাদার ও পল্লির সাজ নার্সারীর মালিক মোঃ ইদ্রিস আলী শেখ। এছাড়া সাধারন সম্পাদক পদে মায়ের দোয়া নার্সারীর মালিক পিন্টু পাইক, স্বাধীন নার্সারীর মালিক মোল্লা আব্দুল আজিজ, সুন্দরবন নার্সারীর মালিক শেখ মনি। সভাপতি সম্পাদক ছাড়াও মোট ১৫ টি পদে সর্বমোট ৩০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নার্সারী মালিক সমিতির নির্বাচনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ তালুকদার আব্দুল বাকী ও কামরুল হাসান।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে জমে উঠেছে জেলা নার্সারী মালিক সমিতির নির্বাচন
-
Md.Liton - আপডেট টাইম : 05:15:40 pm, Friday, 6 January 2023
- 113 বার
জনপ্রিয় সংবাদ












