বক্তারা বলেন, সিডিপি অধীনে রামপাল উপজেলার রামপাল ইউনিয়নের কামরাঙ্গা, গাববুনিয়া, রামপাল ও শ্রীফলতলা গ্রামের এক হাজার ২৫৭ টি খানার জলবায়ু ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ক জরিপ করা হয়েছে। এই জরিপের তথ্য ও ওইসব এলাকার মানুষের দাবি অনুযায়ী স্থানীয়দের জলবায়ু ঝুঁকি হ্রাসে আমরা প্রস্তাব উথাপন করেছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব বাস্তবায়িত হলে রামপালের ওই চারটি ইউনিয়নের মানুষের জলবায়ু ঝুকি হ্রাস হবে।
এসময় উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, সিডিপির খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, সিপিডি-স্পেস প্রকল্পের বাগেরহাট এরিয়া কোঅর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, রামপাল উপজেলা সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ বজলুর রহমান, সিডিপির এসএমএ রহিম, শাহনাজ সুলথানা পলি প্রমুখ।
Md.Liton 











