Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার,ককটেল উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:46:00 pm, Monday, 5 December 2022
  • 101 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর মডেল থানা পুলিশ সোমবার বিভিন্ন স্থানে অভিযান জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে ৪টি ককটেল ও লাঠি জব্দ করেছে। এঘটনায় জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাতসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০ জনকে আসামী করে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলা করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠিয়েছে পুলিশ।গ্রেফতাররা হলেন, শেখ আরিফুল ইসলাম (৩২), মো. মোক্তারুজ্জামান (২৪), হাম্মাম বিন আজাদ (৩৩), মো. তারিকুল ইসলাম (২৭) ও মো. জাকারিয়া (৪০)। গ্রেফতারকৃতরা সবাই জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
তবে মামলাটিকে গায়েবি ও হয়রানিমূলক দাবি করে জেলা জামায়াতের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জামায়ত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ। নেতাকর্মীরা কোনো ধরণের অপরাধের সাথে জড়িত নয় বলে দাবি করেন এই নেতা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ সোমবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি ককটেল ও লাঠিসহ জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাতসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০ জনকে আসামী করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার,ককটেল উদ্ধার

আপডেট টাইম : 04:46:00 pm, Monday, 5 December 2022