Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:43:01 pm, Sunday, 31 May 2026
  • 168 বার

বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুল,ফোরকান আহম্মেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
বক্তারা বলেন,‘শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি ছিল জনকল্যাণমুখী ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা। স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ, গ্রামীণ অর্থনীতির পুনর্গঠন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ তাঁকে ইতিহাসে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।’ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের সংকটময় সময়ে তার নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছিল। তার আদর্শ অনুসরণ করেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নিতে হবে। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক। তার আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মাজেদা বেগম ফাউন্ডেশনের এ উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌরসভা ও ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের ভিতর প্রায় একহাজার প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয় ।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : 03:43:01 pm, Sunday, 31 May 2026