Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জামাতের ৬ নেতা কারাগারে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:27:59 pm, Sunday, 17 July 2022
  • 184 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৬জন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার (১৭ জুলাই) বিকেলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেনন বিচারক মোঃ আছাদুল ইসলাম। কারাগারে প্রেরিত নেতারা হলেন, বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দীন মোল্লা সুজন, বাগেরহাট সদর থানা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক তাজমুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা ফেরদৌস, জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম, শ্রমিক নেতা হাসান, রুবেল। এছাড়া অপর এক ব্যক্তির নাম জানাতে পারেনি কোর্ট পুলিশ ও আইনজীবিরা।
যুবদলের সাধারণ সম্পাদকের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা রেখে জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ জামাতের ৬ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আমাদের জামিন আবেদন না-মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক দিলীপ সরকার বলেন, নাশকতা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ মে বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৫ নেতাকর্মীকে আটকসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের হয়। পরে আত্মসমর্পণ করা নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জামাতের ৬ নেতা কারাগারে

আপডেট টাইম : 06:27:59 pm, Sunday, 17 July 2022