Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:47:27 pm, Friday, 6 January 2023
  • 98 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাকের ধাক্কায় রেজাউল ব্যাপারি (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলা নামক স্থানে পিরোজপুরগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজাউল ব্যাপারি নিহত হন। খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক ও চালক নিরোহীন মোল্লা (২৩)কে আটক করেছে পুলিশ।
নিহত রেজাউল ব্যাপারি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সোহরাফ ব্যাপারির ছেলে। আটক ট্রাক চালক নিরোহীন মোল্লা নওগা জেলার মান্দা এলাকার আবুল হোসেনের ছেলে। পিরোজপুরের পাথরঘাটা এলাকা থেকে পন্য বোঝাই করে নওগা নিয়ে যাচ্ছিল নিরোহীন।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা দায়ের পূর্বক ট্রাক ও ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট টাইম : 06:47:27 pm, Friday, 6 January 2023