স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে ব্যবসায়িক কাজে ফেইসবুক,ম্যাসেঞ্জার,ইনস্টাগ্রাম,হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহারের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলার উদ্দিপন বদর শামছু বিদ্যানিকেতন ল্যাবে এই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশন সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সামছ উদ্দিন নাহার ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী সুব্রত কুমার মুখার্জী, উদ্দিপন বদর শামছু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর পাল, বাংলাদেশ উইমেন চেম্বার অব অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি‘র সিনিয়র অফিসার (প্রশিক্ষন) সুমন্ত মোহন্ত এবং প্রশিক্ষক শাহিনুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
ফেসবুক মেটার অর্থায়নে, আইসিটি ডিভিশন এবং কেবিনেট ডিভিশনের সহায়তায় বাংলাদেশ উইমেন চেম্বার অব অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডাবিøউসিসিআই) দিনব্যাপী এই প্রশিক্ষনে ৩০জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করেন। “ঝযবগবধহংইঁংরহবংং” শীর্ষক এই প্রশিক্ষনে মেটা সুইট এপসের মাধ্যমে একই সঙ্গে ফেইসবুক, ম্যাসেঞ্জার,ইনস্টাগ্রাম,হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ব্যবহার সম্পর্কে শেখানো হয়। এছাড়া অনলাইন মার্কেট সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় প্রশিক্ষনার্থীদের। এই প্রশিক্ষনের ফলে নারী উদ্যোক্তারা অনলাইন মার্কেটে প্রবেশের সুযোগ পাবে এবং তাদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রশিক্ষনার্থীরা বলছেন, এই প্রশিক্ষনটি আমাদের জন্য খুবই উপযোগী হয়েছে। এর মাধ্যমে আমরা দেশেরে বাইরেও আমাদের উৎপাদিত পন্য বিক্রির সুযোগ পাব। এক কথায় এই প্রশিক্ষনের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হল।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
ফেইসবুক,ম্যাসেঞ্জার,ইনস্টাগ্রাম,হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহারের প্রশিক্ষন
বাগেরহাটে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের প্রশিক্ষণ পেলেন ৩০ উদ্যোক্তা
-
Md.Liton - আপডেট টাইম : 06:26:03 pm, Thursday, 12 January 2023
- 98 বার
জনপ্রিয় সংবাদ












