Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ত্রি-মুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:59:43 pm, Saturday, 29 April 2023
  • 115 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোডে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী দুর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত এবং বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন।নিহত ভ্যান যাত্রী লাভলু শেখ (৫০) ফকিরহাট উপজেলার উজলপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় আলোচিত ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী ভ্যান ও একটি বাইসাইকেল ফলতিতা থেকে ফকিরহাটের দিকে আসছিলো। এ সময় ঢাকাগামী একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেলকে ও পরে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত বাইসাইকেলচালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ জানান, ভ্যানযাত্রী লাভলু শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, ভ্যানযাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ত্রি-মুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট টাইম : 06:59:43 pm, Saturday, 29 April 2023